×

অপরাধ

শেখ হাসিনা-হানিফ-আরাফাতসহ ৪৫২ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

শেখ হাসিনা-হানিফ-আরাফাতসহ ৪৫২ জনের নামে মামলা

গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেয়ার অভিযোগ আনা হয়েছে। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়া থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫২ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) তৌহিদুর রহমান (২৮) নামের এক পোশাক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় এ মামলাটি দায়ের করেন তার স্ত্রী নাসরীন আক্তার।

আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে বাইপাইলে গুলিবিদ্ধ হন তৌহিদুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন : ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

মামলার বাদী নাসরিন আক্তার বলেন, স্বামীকে হারিয়ে দুই বছরের কন্যাশিশু আয়েশা আয়াতকে নিয়ে দুঃখের সাগরে পড়েছেন তিনি। স্বামীর মৃত্যুর পর আমাকে শ্বশুরবাড়ি থেকে বের করে আমার মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। স্বামীহারা এই শিশুকে নিয়ে আমি কীভাবে বাঁচব কোথায় যাব? কোনো দিশা পাচ্ছি না।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাবেক ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির সরকার, আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আহাম্মেদ ভূঁইয়া সুমন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ দেওয়ান, যুবলীগ নেতা আরিফ মাতবর ও সানাউল্লাহ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App