×

অপরাধ

সম্পদের বিবরণী জমা দিলেন সাবেক আইজিপি বেনজীর ও ছাগলকাণ্ডের মতিউর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

সম্পদের বিবরণী জমা দিলেন সাবেক  আইজিপি বেনজীর ও ছাগলকাণ্ডের মতিউর

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। ছবি : সংগৃহীত

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্পদের বিবরণী জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার তারা পরিবারসহ সম্পদের হিসাব জমা দেন।

রবিবার (১ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, এসব সম্পদের হিসাবের সাথে বাস্তবে দুদকের অনুসন্ধানে উঠে আসা সম্পদের পরিমাণ যাচাই-বাছাই করেই পরবর্তী মামলার পদক্ষেপ নেয়া হবে।

সংস্থাটি এখন পর্যন্ত বেনজীর ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।

এদিকে, মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ৩টি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়েছে।

আরো পড়ুন : বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ


টাইমলাইন: বেনজীরের নজিরবিহীন কাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App