×

অপরাধ

নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান-জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান-জরিমানা

ছবি: ভোরের কাগজ

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানের অংশ হিসেবে বন্যার ত্রাণসামগ্রী (মুড়ি, চিরা, গুড় ইত্যাদি) এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করা হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকা মহানগরে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম বনানী বাজার, কল্যাণপুর, কলাবাগান ও মোহাম্মদপুর টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে। দেশের ৫২টি জেলায় অধিদপ্তরের ৫৭টি টিম একযোগে কাজ করেছে।

অভিযানে মোট ১১৫টি প্রতিষ্ঠানকে ৬,২১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: কমলো সোনার দাম, কবে থেকে হচ্ছে কার্যকর?

এ বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে আরো উল্লেখ করা হয়, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই কার্যক্রমের সফলতা সুনিশ্চিত করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App