×

ক্রিকেট

টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম

টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন দুই তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল।

অন্যদিকে, অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তরুণদের পরখ করে দেখার পরিকল্পনায় এই সিরিজে রাখা হয়নি দলের তিন প্রধান পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে।

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিপন মণ্ডল ও সাকলাইন। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এই দল গঠনের কারণ ব্যাখ্যা করেছেন।

তিনি জানান, রিপন মণ্ডল নতুন বলে উইকেট নেওয়ার সক্ষমতা রাখেন। পাশাপাশি ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। দল তার এই দক্ষতাকে কাজে লাগাতে চায়।

অন্যদিকে, আব্দুল গাফফার সাকলাইনকে একজন সম্ভাবনাময় বোলিং অলরাউন্ডার হিসেবে দেখা হচ্ছে। প্রধান নির্বাচকের ভাষায়, দল একজন কার্যকর বোলিং অলরাউন্ডার খুঁজছে এবং সাকলাইন সেই জায়গা পূরণ করতে পারেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের  নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

চলন্ত রিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ১০ বান্ডিল গাঁজা

চলন্ত রিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ১০ বান্ডিল গাঁজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App