×

ক্রিকেট

ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:১৬ পিএম

ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের তারকা ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে আচরণবিধির ২.১৪ ধারায় লেভেল–৩ অপরাধে অভিযোগ এনেছে।

পিসিবি জানিয়েছে, ম্যাচ রেফারি রোশান মাহনামার নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে ফখর এই অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় শুনানি অনুষ্ঠিত হবে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

বিতর্কের সূচনা হয় করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের আগে। অন-ফিল্ড আম্পায়াররা বল পরীক্ষা করে এর অবস্থা পরিবর্তনের প্রমাণ পান। ফলে ফিল্ডিং দল লাহোর কালান্দার্সের ওপর ৫ রান পেনাল্টি আরোপ করা হয়। এর ফলে করাচির জয়ের লক্ষ্য ১৪ রান থেকে কমে ৯ রানে নেমে আসে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ঘটনার আগে ফখর জামান, অধিনায়ক শাহীন আফ্রিদি এবং পেসার হারিস রউফের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় ফখর ও রউফের মধ্যে বল আদান-প্রদান দেখা যায়। পরে আম্পায়ার বলটি পরীক্ষা করে পেনাল্টি দেন এবং নতুন বল ব্যবহারের নির্দেশ দেন।

৫ রানের পেনাল্টির প্রভাবেই ম্যাচটি হাতছাড়া হয় লাহোরের। শেষদিকে আব্বাস আফ্রিদির একটি চার ও একটি ছক্কা মেরে করাচিকে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় এনে দেন।

ম্যাচ শেষে শাহিন আফ্রিদি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমরা বিষয়টি পর্যালোচনা করব। এখনই কিছু বলা যাচ্ছে না।’ তিনি দলের ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, লড়াইটা শেষ পর্যন্ত ছিল। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ফখর জামান ১ বা ২ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

একই ম্যাচে হাসান আলি আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনেছেন। তিনি অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তিনি ব্যাটারকে আউট করার পর আক্রমণাত্মক আচরণ করায় এই শাস্তি পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App