×

ক্রিকেট

মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

Icon

মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ক্রিকেট টুর্নামেন্ট ‘চন্দনপুর প্রিমিয়ার লিগ (সিপিএল)-২০২৬’-এর ফাইনাল ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে কুমিল্লা জজকোর্টের আইনজীবী আবির হাসান সোহেলের সভাপতিত্বে ম্যাচটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই চন্দনপুর প্রজন্ম ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে। প্রায় ২৩ বছর ধরে সুশৃঙ্খল ও সফলভাবে টুর্নামেন্টটি পরিচালিত হওয়ায় এটি এখন এলাকাবাসীর কাছে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে।

ফাইনাল ম্যাচে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজের মহাসচিব মো. আমজাদ হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার মেহেদী হাসান সুজন, ব্যবসায়ী মহিবুল ইসলাম দিদার, আলী হোসেন, জহিরুল ইসলাম বাবু, টিপু আখন্দ, তাইজ উদ্দিন, আনিছুর রহমান এবং বিজয় টেলিভিশনের স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে আবির হাসান সোহেল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। খেলাধুলা তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রেখে তরুণদের একটি সুস্থ সমাজ গঠনে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় সফল আয়োজনের জন্য আয়োজক, পৃষ্ঠপোষক, খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App