×

ক্রিকেট

মামলার নিষ্পত্তিই সাকিবের দলে ফেরার শর্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম

মামলার নিষ্পত্তিই সাকিবের দলে ফেরার শর্ত

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তিই তার জাতীয় দলে ফেরার প্রধান শর্ত। আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফিরলে সরকারের পক্ষ থেকে ইতিবাচক ও নমনীয় অবস্থান নেওয়া হবে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন।

রাজনৈতিক এবং অর্থনৈতিক সূত্রে সাকিবের নামে বেশকিছু মামলা রয়েছে। সেসবের সুরাহা করেই দেশে ফেরার কথা সাকিবের। মামলার ফাইল সাকিবের আইনজীবী বিসিবিতে জমা দিয়েছেন। বিসিবি সেগুলো পৌঁছে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। সাকিবকে দলে ফেরানোর জন্য বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে শোনা যাচ্ছিল। তবে এবার প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন, মামলাগুলোর মোকাবিলা সাকিবের নিজেরই করতে হবে।

আরো পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

২০২৪ সালের ভারত সফরে সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে এরপর দল থেকে ছিটকে যান তারকা অলরাউন্ডার। তবে গত এক বছর ধরে সাকিবের দলে ফেরার বিষয়ে অনেক আলোচনা চললেও এখন পর্যন্ত কিছুই আলোর মুখ দেখেনি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাকিবের খেলার গুঞ্জন আছে।

নিউজিল্যান্ড সিরিজে সাকিব থাকবেন কি না, এই প্রশ্নের মুখোমুখি হয়ে  ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমি আশা করছি এই সময়ের মধ্যে চলে আসতে পারবে। আমি চাইব সে আসুক, ব্যাপারটা যেন এমন হয় সে ফিরলে দলে ভ্যালু এড হবে। অবশ্যই দলে সুযোগও পাবে।’

তিনি আরো বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে। সেগুলো দ্রুততার সঙ্গেই হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুরে ৭ গ্রামে ঈদ উদযাপন

শেরপুরে ৭ গ্রামে ঈদ উদযাপন

রংপুরসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস

রংপুরসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদ উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App