সুপার এইটে কোন গ্রুপে কারা, কবে কার খেলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম
ছবি : সংগৃহীত
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা নিশ্চিত করেছে সাতটি দল। বাকি দলটি হওয়ার দৌড়ে আছে পাকিস্তান ক্রিকেট দল ও যুক্তরাষ্ট্র ক্রিকেট দল, নেদারল্যান্ডস ক্রিকেট দলেরও সম্ভাবনা রয়েছে, যদিও তা খুবই ক্ষীণ। ইতোমধ্যে নিশ্চিত হওয়া সাত দলের মধ্যে কারা কোন গ্রুপে খেলবে, সেটিও নির্ধারিত হয়ে গেছে।
‘এ’ গ্রুপ থেকে কেবল ভারত ক্রিকেট দল তিন ম্যাচের সবগুলো জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ক্রিকেট দল ও জিম্বাবুয়ে ক্রিকেট দল উঠেছে পরের পর্বে। মঙ্গলবার ক্যান্ডিতে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে জিম্বাবুয়ে। এতে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।
‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এবং ‘ডি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ড ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল সুপার এইট নিশ্চিত করেছে। এখন একটি জায়গা ফাঁকা রয়েছে।
আরো পড়ুন : সাকিব-মাশরাফি কিংবদন্তী, তাদের ফেরাতে হবে
নামিবিয়া ক্রিকেট দলের বিপক্ষে বাঁচামরার ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচে জিতলে পাকিস্তান সুপার এইটে উঠবে, হারলে বিদায় নিতে হবে এবং যুক্তরাষ্ট্র জায়গা করে নেবে। তবে গাণিতিকভাবে নেদারল্যান্ডসেরও সুযোগ আছে। রানরেটে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে হলে তাদের ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে।
পাকিস্তান, যুক্তরাষ্ট্র বা নেদারল্যান্ডস যে দলই উঠুক, তারা সুপার এইটের দ্বিতীয় গ্রুপে খেলবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেই সুপার এইটের গ্রুপিং নির্ধারণ করে রেখেছিল। প্রথম পর্বে দলগুলোর অবস্থান যাই হোক না কেন, কোন দল কোন গ্রুপে খেলবে তা আগে থেকেই নির্ধারিত ছিল। বাছাই দল বাদ পড়লে তাদের জায়গা নেয় একই গ্রুপ থেকে ওঠা অন্য দল। সেই হিসেবে অস্ট্রেলিয়ার (বি১) জায়গা নিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তান বাদ পড়লে এ২ হবে যুক্তরাষ্ট্র।
আগে থেকেই নির্ধারিত ছিল, ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি১) ও দক্ষিণ আফ্রিকা (ডি১) খেলবে এক নম্বর গ্রুপে। দুই নম্বর গ্রুপে থাকবে পাকিস্তান (এ২), শ্রীলঙ্কা (বি২), ইংল্যান্ড (সি২) ও নিউজিল্যান্ড (ডি২)। অর্থাৎ গ্রুপে প্রথম বা দ্বিতীয় হওয়ার চেয়ে সেরা দুইয়ে থাকাই ছিল মূল লক্ষ্য।
সুপার এইটে প্রতিটি গ্রুপের দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে এক নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে দুই নম্বর গ্রুপের রানার্সআপের বিপক্ষে, আর দুই নম্বর গ্রুপের শীর্ষ দল মুখোমুখি হবে এক নম্বর গ্রুপের রানার্সআপের।
গ্রুপ ১- ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ২- পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড।
সুপার এইট সূচি
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস; সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, বেলা সাড়ে ৩টা, পাল্লেকেলে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, সন্ধ্যা সাড়ে ৭টা, আহমেদাবাদ
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, ওয়াংখেড়ে
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে
২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, বিকেল সাড়ে ৩টা, আহমেদাবাদ
ভারত বনাম জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, চেন্নাই
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে, বিকেল সাড়ে ৩টা, দিল্লি
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যা সাড়ে ৭টা, কলকাতা।
