×

ক্রিকেট

পিএসএল

৩ কোটি রুপিতে দল পেলেন রিশাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

৩ কোটি রুপিতে দল পেলেন রিশাদ

ছবি: সংগৃহীত

গতবারের পিএসএলে লাহোরের শিরোপা জয়ে অবদান রাখা রিশাদ হোসেন এবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। ২০২৬ সালের এই আসরে ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) করাচির এক্সপো সেন্টারে অনুষ্ঠিত ঐতিহাসিক নিলামে বাংলাদেশি এই লেগ স্পিনারকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। তার সাবেক দল লাহোর কালান্দার্স আগ্রহ না দেখালেও রিশাদকে পেতে লড়াই চলে করাচি কিংস ও রাওয়ালপিন্ডির মধ্যে। শেষ পর্যন্ত ৩ কোটি রুপির বিডে জয়ী হয় রাওয়ালপিন্ডি।

সবশেষ বিগ ব্যাশেও হোবার্ট হারিকেন্সের হয়ে প্লে-অফ মাতিয়েছেন রিশাদ

এর আগে  ৬ কোটি ৪৪ লাখ রূপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। তবে নিলামে অবিক্রিত থেকে গেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে তার নাম তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

পিএসএলের ১১ বছরের ইতিহাসে এবারই প্রথম ড্রাফটের বদলে নিলাম পদ্ধতিতে দল গঠন করা হচ্ছে। ২০১৬ সাল থেকে ড্রাফট চললেও লিগ সম্প্রসারণের পরিকল্পনায় এবার পরিবর্তন এনেছে পিসিবি। শিয়ালকোট স্ট্যালিয়নস ও হায়দরাবাদ হাউস্টন কিংসমেন নামে নতুন দল যুক্ত হওয়ায় মোট ৮ দলের লড়াই হবে এবার।

নিলামের জন্য ৮৭৯ জন দেশি-বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। প্রতিটি দলের জন্য সর্বোচ্চ বাজেট ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে চলছে জমজমাট বিডিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

‘খাল-জলাশয় উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়’

ডিএসসিসি প্রশাসক ‘খাল-জলাশয় উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়’

বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

বৃষ্টি ও তেলের দামের প্রভাবে বাজার ঊর্ধ্বমুখী

বৃষ্টি ও তেলের দামের প্রভাবে বাজার ঊর্ধ্বমুখী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App