×

ক্রিকেট

বাংলাদেশ ছাড়াই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পিএম

বাংলাদেশ ছাড়াই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাড়াই আজ থেকে শুরু হলো ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। 

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম কুড়ি ওভারের এই বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল, আর তারপর থেকে মোট ৯ বার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ক্রিকেট দল প্রতিবারই অংশ নিয়েছে, কিন্তু এবার লাল-সবুজের প্রতিনিধিরা নেই। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষনা আগেই দিয়েছে বাংলাদেশ।

তবে দল না খেললেও, দেশের তিনজন প্রতিনিধি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। ধারাভাষ্য প্যানেলে সুযোগ পেয়েছেন আতহার আলী খান। আর আম্পায়ার প্যানেলে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ ও গাজী সোহেল।

এদিকে, প্রথম দিনের খেলায় নেদারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে জয় পেয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড সবগুলো উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে ম্যাচের ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে সেই রান টপকে যায় পাকিস্তান।

দিনের আরেক খেলায় স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৮২ রান করে। জবাবে ১৮ ওভার ৫ বলে সবগুলো উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় স্কটল্যান্ড ৩৬ বলে ৬৪ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন শিমরন হেটমায়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিভারপুল ও বার্সেলোনার অসাধ্য সাধনের লড়াই

চ্যাম্পিয়ন্স লিগ লিভারপুল ও বার্সেলোনার অসাধ্য সাধনের লড়াই

ছয় লেনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৬ কিলোমিটার যানজট

ছয় লেনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৬ কিলোমিটার যানজট

জেট ফুয়েল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে, ডিজেল নিয়ে পথে দুটি

জেট ফুয়েল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে, ডিজেল নিয়ে পথে দুটি

পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াত

সাইফুল আলম খান পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App