×

ক্রিকেট

ধোনির যে কাণ্ডে বিড়ম্বনায় কোহলি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ এএম

ধোনির যে কাণ্ডে বিড়ম্বনায় কোহলি!

বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি। ছবি : সংগৃহীত

বিরাট কোহলি ভক্তদের সবারই জানা তার ডাকনাম চিকু। কোহলির ডাক নামকে এমন জনপ্রিয় করার পেছনে অনেকটা অবদান আছে মহেন্দ্র সিংহ ধোনির, এমনটাই নিজেই জানিয়েছেন কোহলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, 'আমার ডাকনাম বিখ্যাত করে দিয়েছে ধোনি। উইকেটের পেছন থেকে এত বার ‘চিকু’ বলে ডেকেছে। স্টাম্প মাইকে সব শোনা গেছে এবং মানুষের মাথার মধ্যে গেঁথে গেছে।'

এই ডাকনামের জন্য তাকে বিড়ম্বনায়ও পড়তে হয়েছে জানিয়েছেন কোহলি বলেছেন, 'সমর্থকেরা প্রায়ই রাস্তাঘাটে চিৎকার করে বলত, ‘এই চিকু, আমার সঙ্গে একটা ছবি তুলবে?’ আমার তখন মনে হত, একটা ভালো নামও তো আছে। ওরা কি সেটা ভুলে গেছে? ওদের ওই নামে ডাকার অধিকার নেই।'

কীভাবে এই ডাকনাম পেয়েছিলেন, সেটাও জানিয়েছেন কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, 'রঞ্জি ট্রফিতে এক কোচ এই নাম দিয়েছিলেন। তখন আমার বড় বড় গাল ছিল। ২০০৭ সালে আমার চুল পড়ছিল খুব। তখন চুল কেটে দিই। তাতে আমার বড় গাল এবং কান আরো প্রকট হয়ে ওঠেছিল। সেখান থেকে চিকু ডাকনাম। ‘চিকু দ্য র‌্যাবিট’ কার্টুনের একটি চরিত্র থেকে ওই নাম দেয়া হয়েছিল বলে জানান কোহলি।

আরো পড়ুন : আবারো ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে হিন্দু মহাসভার হুমকি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App