×

সারাদেশ

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে ট্রলার ডুবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৯ পিএম

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে ট্রলার ডুবি

বরিশালের চরমোনাই এর বার্ষিক ওয়াজ মাহফিল শেষে মুসল্লী বোঝাই দুটি ট্রলার ডুবির ঘটনাা ঘটেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চরমোনাই মাহফিলের আখেরী মোনাজাত শেষে ট্রলারে করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় মুসুল্লীরা। ট্রলারে অতিরিক্ত যাত্রী থাকায় দুটি ট্রলারই নদীতে নিমজ্জিত হয়। ট্রলার দুটিতে শতাধিক যাত্রী ছিলো। তবে ট্রলার দুটি ডুবে গেলো পার্শ্ববর্তী ট্রলার এবং লঞ্চ এসে তাদের উদ্ধার করে। এসময় চরমোনাই মাহফিলের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে মাহফিল কমিটি জানিয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ট্রলার ডুবির ঘটনা ঘটলেও সকলেই সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত কেউ নিখোঁজ বা আহত রয়েছে এমন কোনো সংবাদ পায়নি থানা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App