×

সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:১২ পিএম

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৬টায় নিজ জন্মস্থান লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে ডহুরি গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় মিজানুর রহমান সিনহার।

জানাজায় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সাবেক জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদসহ হাজারো নেতাকর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন। এর আগে দুপুরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে শেষবারের মতো এক নজর দেখতে অশ্রুসিক্ত নয়নে ছুটে আসেন হাজারো মানুষজন। ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।

দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মিজানুর রহমান সিনহা।

মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। সর্বশেষ ঘোষিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটি আহ্বায়ক হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

বনায়ন ধ্বংস: বনহীন ভবিষ্যতের পথে আমরা

বনায়ন ধ্বংস: বনহীন ভবিষ্যতের পথে আমরা

পাকিস্তানের এই দলকে দুর্বল মানতে নারাজ তাইজুল

পাকিস্তানের এই দলকে দুর্বল মানতে নারাজ তাইজুল

ফতুল্লায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

ফতুল্লায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App