×

সারাদেশ

ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভুক্তভোগীর বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে মিরাজ (২৫)সহ অজ্ঞাতনামা আরও তিন/চারজনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১০ এপ্রিল দিনগত রাতে অভিযুক্তরা ভুক্তভোগীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে।

এ সময় তারা তার স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

ভুক্তভোগী নারী (পরিচয় গোপন রাখা হলো) পরবর্তীতে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান।

এরপর পুনরায় হামলার আশঙ্কায় বাড়িতে পাহারার ব্যবস্থা করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ১২ এপ্রিল দিনগত রাতে অভিযুক্ত মিরাজ পুনরায় ওই এলাকায় এলে ভুক্তভোগীর বাবা তাকে আটক করার চেষ্টা করেন।

এ সময় মিরাজ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী মনপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ১২ এপ্রিল আমরা ঘটনাটি জানতে পারি। পরে মামলা গ্রহণের পর প্রধান আসামি মিরাজকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও তিন/চারজন অজ্ঞাত আসামি রয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App