×

সারাদেশ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আলী নূর (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের দগরিয়া এলাকায় উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত আলী নূর নেত্রকোণার মদনপুর এলাকার হামিদ হোসেনের ছেলে। পেশায় তিনি দিনমজুর হওয়ায় জীবিকার সন্ধানে মাত্র দু-তিন দিন আগে নরসিংদীতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে দগরিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন আলী নূর। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি যাচ্ছিল।

এসময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। 

তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App