×

সারাদেশ

শ্রীমঙ্গল

অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম

অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০) ছাড়া তাৎক্ষণিক বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাক্রো বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া। 

তিনজনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল রাখা হয়েছে। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে, দুজনের পরিচয় জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

এমপি ফারুক দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App