×

সারাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে পাবনার ব্যবসায়ী ও সাংবাদিক নেতাদের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে পাবনার ব্যবসায়ী ও সাংবাদিক নেতাদের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

পাবনা সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন করেছেন ঈশ্বরদী প্রেসক্লাব এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) নেতারা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এই দুই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাঁদের কাছে ঈশ্বরদী প্রেসক্লাব নেতাদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি ঈশ্বরদী থেকে প্রকাশিত সংবাদপত্র সম্পর্কে জানতে চান এবং নিজের পুরোনো কিছু স্মৃতির কথা স্মরণ করেন।

সাংবাদিক নেতারা রাষ্ট্রপতিকে ঈশ্বরদী প্রেসক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি গ্রহণ করেন এবং আগামীতে প্রেসক্লাব পরিদর্শনে তাঁর ইচ্ছের কথা ব্যক্ত করেন।

এদিকে, ওই একই ভেন্যু পাবনা সার্কিট হাউস মিলনায়তনে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে।

এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ পাবনা জেলায় ৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগসহ সংগঠনটির সার্বিক কর্মকাণ্ড বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

রাষ্ট্রপতি পিসিসিআই-এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সফরের দ্বিতীয় দিন রোববার (২৯ মার্চ) রাতে পাবনা প্রেসক্লাবে তার বাল্য বন্ধু এবং সতীর্থ সাংবাদিক সহকর্মীদের সঙ্গে এক আনন্দঘন সময় কাটান। রাষ্ট্রপতির সম্মানে ‘এসো মিলি প্রাণের টানে’ শীর্ষক ওই আড্ডার আয়োজন করেন প্রেসক্লাব কর্তৃপক্ষ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই ক্লাবের ২২তম সদস্য (সম্মানিত জীবন সদস্য)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App