×

সারাদেশ

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

টেকনাফের নাফ নদী থেকে তিনটি মাছ ধরার নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 

শনিবার (২৮ মার্চ) সকালে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান।

জেলেরা হলেন-মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহমদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)।

তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাঙ্গারপাড়া গ্রামে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা নাফ নদীর মোহনায় মাছ ধরতে যায়। পরে সকাল ৭টার দিকে স্পিডবোট করে এসে আরাকান আর্মির সদস্যরা নৌকাগুলোকে ধাওয়া করে। একপর্যায়ে অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।

ফিরে আসা কয়েকজন জেলের বরাত দিয়ে শাহপরীর দ্বীপ জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুল গনি জানান, হঠাৎ করেই সশস্ত্র সদস্যরা ধাওয়া দিয়ে জেলেদের জিম্মি করে ফেলে। এ ঘটনায় নৌকার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘আরাকান আর্মির এমন কর্মকাণ্ডের কারণে নাফ নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে ও ট্রলার মালিকদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা দ্রুত এ সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমামুল হাফিজ নাদিম জানান, এখনো জেলে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আটক জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্থানীয় জেলে সমিতির তথ্যমতে, গত দেড় বছরে অন্তত চার শতাধিক জেলেকে বিভিন্ন সময়ে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলে ইতোমধ্যে ফিরে এসেছে।

সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে মুক্তি পেয়ে দেশে ফেরেন। বর্তমানে আরও ৩২টি ট্রলার ও ১৭২ জন জেলে রাখাইন রাজ্যের কারাগারে আটকা রয়েছেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তলানিতে নামছে মার্কিন অস্ত্রভাণ্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন

দ্য ওয়াশিংটন পোস্ট তলানিতে নামছে মার্কিন অস্ত্রভাণ্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন

রেলওয়ের গণ্ডি পেরিয়ে অনন্য এক মানবিকতার আইডল টিটিই মিঠু

রেলওয়ের গণ্ডি পেরিয়ে অনন্য এক মানবিকতার আইডল টিটিই মিঠু

ইসরায়েলি হামলায় পাঁচজন লেবানিজ প্যারামেডিক নিহত

ইসরায়েলি হামলায় পাঁচজন লেবানিজ প্যারামেডিক নিহত

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র-ইরাক একাট্টা

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র-ইরাক একাট্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App