×

সারাদেশ

সেবামূলক উদ্যোগে নতুন মাত্রা

বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতার আয়োজনে ‘ব্লাড ব্যাংক’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম

বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতার আয়োজনে ‘ব্লাড ব্যাংক’

ছবি : সংগৃহীত

মানবসেবামূলক কার্যক্রমের জন্য পরিচিত স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক। মানুষের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদানের উদ্যোগের পাশাপাশি এবার সংগঠনটি আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী কোরআন প্রতিযোগিতা, যা স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে সাড়া ফেলেছে।

শুক্রবার (১৩ মার্চ) বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ২০ জন প্রতিযোগী পবিত্র কোরআন তিলাওয়াত করে শোনান। বিচারকমণ্ডলী তাজবীদ, মাখরাজ ও তেলাওয়াতের সৌন্দর্যের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করে সেরা তিনজনকে নির্বাচিত করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. সাজিদুল ইসলাম, তিনি দূর্গারামপুর ইলামিয়া সুলতানিয়া দেলোয়ার আলী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অধিকার করেন মো. আশরাফুল ও তৃতীয় স্থান অর্জন করেন আবু রায়হান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.দ রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিন, ইসলামি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়া এবং বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও সম্মাননা পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App