×

সারাদেশ

শ্যামনগর, সাতক্ষীরা

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক পেটালেন যুবদলের নেতাকর্মীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক পেটালেন যুবদলের নেতাকর্মীরা

ছবি: আহত সাংবাদিক সামিউল মনির

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সিনিয়র সাংবাদিক সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদসংলগ্ন প্রেসক্লাব ভবনে এ ঘটনা ঘটে।

আহত সামিউল দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় একটি কলেজের সহকারী অধ্যাপক। আটক দুজন হলেন- শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান ও বিএনপির সমর্থক আবদুর রহিম।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানান, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলামসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। তাকে মারধর করতে করতে ভবনের বাইরে নেওয়া হয়। সেখানে ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি আহত হন। 

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সামিউলকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন জানান, সামিউলের মাথার বাঁ পাশে শক্ত বস্তু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’

স্থানীয় সাংবাদিকরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক সমকালে প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সামিউল মনির বিভিন্নভাবে হুমকি পাচ্ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার জেরে আজ প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলছিল। এ সময় সামিউল মনির তাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তার ওপর হামলা চালানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App