×

সারাদেশ

বৃহত্তর নোয়াখালী সমিতির ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

বৃহত্তর নোয়াখালী সমিতির ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

প্রতিবারের ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজানে বৃহত্তর নোয়াখালী সমিতি ঢাকায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

রাজধানীর গুলশানের একটি হোটেলে শনিবার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে সমিতির সদস্যরা, যেখানে মিলিত হয়েছে ধর্মীয় উল্লাস ও সামাজিক বন্ধন।

আরো পড়ুন: পবিত্র রমজানে সৌদি আরবে ওমরাহ পালনে বিশ্বরেকর্ড

আরো পড়ুন: আড়ংয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এসময় সদ্য পদোন্নতি পাওয়া বৃহত্তর নোয়াখালীর ৯ জন কৃতি সন্তানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এদের মধ্যে সাতজন অতিরিক্ত সচিব, একজন ডিআইজি ও একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। এছাড়া আগামী ২০ জুন বৃহত্তর নোয়াখালী সমিতি ঢাকার ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App