×

সারাদেশ

নোয়াখালী ও সিংগাইরে ৩৩৭০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

Icon

মোহাম্মদে সোহেল, নোয়াখালী ও মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

নোয়াখালী ও সিংগাইরে ৩৩৭০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

ছবি: কাগজ প্রতিবেদক

নোয়াখালী সদর উপজেলায় ও মানিকগঞ্জের সিংগাইরে পৃথক দুটি অভিযানে ৩৩৭০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইয়াবাসহ ইসমাইল হোসেন ও সাইদুর রহমান তারেককে গ্রেপ্তার করা হয়। 

নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেনকে (৪০)   গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা। গ্রেপ্তার উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।  

অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল পোনে ৮টার দিকে উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ সাড়ে ৪০০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান তারেক (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তারেক উপজেলার তালেবপুর ইউনিয়ন-এর ইসলামনগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।

থানার এসআই রেজাউল করিম-২ নিশ্চিত করেছেন, সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের নুরল ইসলামের নির্মাণাধীন বাড়ি-এর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে সাড়ে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ও ইয়াবা জব্দে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে স্বস্তি সৃষ্টি হয়েছে। এ ধরনের মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

ভিনিসিয়ুস ‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

দাড়ি রাখার ফজিলত ও শরয়ী নির্দেশনা

দাড়ি রাখার ফজিলত ও শরয়ী নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App