×

সারাদেশ

নান্দাইলে সিএনজি চালক হত্যার ২৮ দিন পর আসামী গ্রেপ্তার

Icon

মোঃ শফিকুল ইসলাম,নান্দাইল (ময়মনসিংহ) থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

নান্দাইলে সিএনজি চালক হত্যার ২৮ দিন পর আসামী গ্রেপ্তার

ছবি: কাগজ প্রতিবেদক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের সিএনজি চালক আবুল কালাম (৪৫) হত্যার প্রধান আসামী  ২৮ দিন পর গ্রেপ্তার। গত ২৮ দিন আগে তাকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত প্রতিবেশী আল আমীন (৩৫)।

গত শনিবার রাতে র‌্যাব ১৪ এর একটি দল তাকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা নোয়াগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পরে রোববার (২২ ফেব্রয়ারি) নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত ২৬ জানুয়ারি অভিযুক্ত আল আমীনদের বাড়ির সামনে সিএনজি রেখে বাড়িতে দুপরের খবার খেতে যান চালক আবুল কালাম। সিএনজি রাখা নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আল আমীন ধারালো অস্ত্র দিয়ে চালক কালামকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যান। তুচ্ছ ঘটনা নিয়ে নৃশংস হত্যার ঘটনায় হতবাক হয়ে যান গ্রামবাসী। এ ঘটনার পরদিন নান্দাইল মডেল থানার হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ছায়া তদন্ত শুরু করার ২৮ দিন পর র‌্যাব-১৪ প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোজাহিদুল ইসলাম জানান, মূল আসামি আল-আমীনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App