×

সারাদেশ

ঠাকুরগাঁও

বিদ্যুৎ নেই, গাড়ির হেডলাইটে শহীদ মিনারে ফুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

বিদ্যুৎ নেই, গাড়ির হেডলাইটে শহীদ মিনারে ফুল

ছবি: সংগৃহীত

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে গাড়ির হেডলাইট জ্বালিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘটনা ঘটেছে। 

বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেখানে আলোকসজ্জার ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রদ্ধা জানাতে আসা লোকজন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে গাড়ির হেডলােইট জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদনের ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, থানার ওসি আমানুল্লাহ আল বারী ও অন্য কর্মকর্তা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে আলোর ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতা মহসিন আলী ও যুবদল নেতা আকতার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই শহীদ মিনারে আমরা প্রতিবছর ফুল দিতে আসি। প্রতিবারই শহীদ মিনারে রং করা হয়, আলপনা আঁকা হয় এবং আলোকসজ্জা করা হয়। কিন্তু এবার এসে দেখি, এখানে বিদ্যুতের আলো নেই, শহীদ মিনার রং করা হয়নি, আলপনাও আঁকা হয়নি। প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনারা কারণেই এমন হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

ইউএনও খাদিজা বেগম বলেন, শহীদ মিনার পরিষ্কার করে রং করা হয়েছে তবে এবার আলপনার কাজ করা হয়নি। আর এবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহীদ মিনারে সেভাবে আলোর ব্যবস্থা করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App