নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
শুভ সরকার, নড়াইল থেকে
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
নড়াইলে রমজানের প্রথম দিনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের রুপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে মূল্য তালিকা না থাকায়, মোড়কজাত বিধি লঙ্ঘনসহ ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অপরাধ করায় ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার, আলম ফল ভান্ডারকে ১ হাজার এবং আমির হামজা সবজি ভান্ডার নামে এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, পবিত্র রমাজান মাসে নিত্যপণ্যের দাম যাতে সহনশীল থাকে, সে-কারণে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
