×

সারাদেশ

মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর পুড়ে ছাই

Icon

পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) থেকে

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর পুড়ে ছাই

ছবি: কাগজ প্রতিবেদক

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের বড়বাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

গত (১৮ফেব্রুয়ারি) বুধবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মানিক মিয়া(৪৫) এ প্রতিনিধিকে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যাওয়ায় তার বসতঘরে আগুন লেগে প্রায় নগদ ৪ লাখ টাকা, ২শত মণ ধান, ৩০ মণ চাউল, খাদ্যশস্য, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, ৭০ বস্তা সিমেন্ট, ফ্রিজ, কাঠের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে  প্রায় ২১ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

প্রতিবেশী লিংকনের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, ১শতমণ ধান, ২০মণ চালসহ ঘরে থাকা বিভিন্ন  আসবাবপত্র পুড়ে প্রায় ১৪-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

আগুন লাগার খবর শুনে প্রতিবেশী গ্রামের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে মদন থানার ফায়ার সার্ভিস অত্র ইউনিয়নের রাস্তাঘাট বেহালদশার কারণে ঘটনাস্থলে পৌজঁতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সংবাদ শুনে ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার সফি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মদন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করেন।

এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবার কান্না জনিত কন্ঠে বলেন, আমাদের বসতঘরসহ সবকিছু পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়ে পড়েছি। তারা বর্তমান সরকার এবং স্থানীয় এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছেন।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App