×

সারাদেশ

সোনারগাঁওয়ে ব্যানার ফেস্টুন অপসারণ করলো বিএনপি নেতাকর্মীরা

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

সোনারগাঁওয়ে ব্যানার ফেস্টুন অপসারণ করলো বিএনপি নেতাকর্মীরা

ছবি: কাগজ প্রতিবেদক

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। পরে তার প্রথম উদ্যোগ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার দিক নির্দেশনা দেওয়ায় দলীয় নেতা-কর্মী ও শতাধিক বিডি ক্লিন স্বেচ্ছাসেবীরা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। 

বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে আজহারুল ইসলাম মান্নান উপস্থিত থাকার কথা থাকলে শারিরীক অসুস্থতার কারণে তার পরিবর্তে এই কার্যক্রমে অংশ নেন দলীয় নেতা-কর্মী ও শতাধিক বিডি ক্লিন স্বেচ্ছাসেবীরা।

কার্যক্রমের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চারপাশ থেকে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় ফল ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, শপথের পর এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশা। উন্নয়ন ও সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি। 

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা অনুযায়ী বিডি ক্লিনের সঙ্গে ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, এমপি আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপু, বিএনপি নেতা রাকিব হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার-অনাচার থাকবে না

প্রধানমন্ত্রী বিবৃতি জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার-অনাচার থাকবে না

শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়: বাণিজ্যমন্ত্রী

শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়: বাণিজ্যমন্ত্রী

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

‘চীন ও ভারতের পারস্পরিক ইস্যুতে বাংলাদেশ ফুটবল নয়, রেফারি’

‘চীন ও ভারতের পারস্পরিক ইস্যুতে বাংলাদেশ ফুটবল নয়, রেফারি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App