×

সারাদেশ

আফরোজা খানম রিতা মন্ত্রী হওয়ায় মানিকগঞ্জে উচ্ছ্বাস

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

আফরোজা খানম রিতা মন্ত্রী হওয়ায় মানিকগঞ্জে উচ্ছ্বাস

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের আফরোজা খানম রিতা প্রথমবার (এমপি) সংসদ সদস্য নির্বাচিত হয়েই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর ফলে মানিকগঞ্জ জেলা জুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে সাধারণ মানুষ। 

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভায় স্থান পাওয়ায় মানিকগঞ্জ জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও অনেক খুশি ও উচ্ছসিত। স্বাধীনতার পর মানিকগঞ্জ-৩ আসন থেকে তিনিই প্রথম নারী সংসদ সদস্য। 

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক এবং মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তাঁর বাবা শিল্পপতি প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও ৩ আসনে চারবারের সংসদ সদস্যসহ মন্ত্রীও ছিলেন তিনি।

জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বাবার হাত ধরেই রাজনীতিরতে তাঁর হাতে খড়ি। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বাবা হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করে জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে  প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। মাঠের সক্রিয়তা ও পারিবারিক উত্তরাধিকারই তাঁর এ বিজয়ের  অন্যতম চাবিকাঠি বলে অভিমত তৃণমূলের নেতা-কর্মীদের।

ঘিওর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার ঘিওর থানা বিএনপির পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হওয়ায় গোটা মানিকগঞ্জের জনগণ উৎফুল্ল এবং আনন্দিত। রিতা ম্যাডাম মন্ত্রিত্ব পাওয়ায় মানিকগঞ্জে বিএনপির রাজনৈতিক পরিধি আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে, উন্নয়নের ছোঁয়া লাগবে সর্বত্র এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার হাত হবে অধিক শক্তিশালী। 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, ‘আফরোজা খানম রিতা মন্ত্রী হওয়ার খবরে শুধু দলের নেতা-কর্মীই নন, পুরো জেলাবাসীই আনন্দিত ও গর্বিত। মন্ত্রী হওয়ায় জেলার উন্নয়নে তিনি অধিকতর  ভূমিকা রাখার সুযোগ পাবেন। ঢাকার খুব কাছের জেলা হয়েও বিগত সময়ে মানিকগঞ্জে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আফরোজা খানম রিতা মন্ত্রী হওয়ায় অবহেলিত এই জেলার উন্নয়নসহ সারা দেশে কাজ করার সুযোগ পাবেন।’



টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App