×

সারাদেশ

কুষ্টিয়া

বিএনপি’র ঘাটিতে জামায়াতের ভোট বিপ্লব

Icon

নুর আলম দুলাল, কুষ্টিয়া থেকে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

বিএনপি’র ঘাটিতে জামায়াতের ভোট বিপ্লব

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বিএনপি’র ঘাটিতে জামায়াতের ভোট বিপ্লব ঘটেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাটিখ্যাত কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৩ টিতেই ভোট বিপর্যয় এবং জামায়াতে ইসলামীর নিরঙ্কুষ বিজয়ে বিএনপির আন্ত:দলীয় কোন্দলের সুযোগে নিরবে সাংগঠনিক অবস্থানকে সুসংহত করে জামায়াতে ইসলামীর ভোট বিপ্লব অনুকরনীয় অধ্যায়ের সুচনা করেছে বলেই অভিমত জেলার সচেতন মহলের।

একদিকে বিএনপির দলীয় শৃঙ্খলা ফেরাতে দলের কেন্দ্রীয় নানা উদ্যোগেও কোন সুফল বয়ে আনেনি অন্যদিকে মাঠ পর্যায়ে দ্বিধাবিভক্ত দলীয় নেতাকর্মীরা নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ায় সাধারণ জনমনে সৃষ্ট তিক্ততার ব্যাপক প্রভাব পড়েছে ভোটের বাক্সে। একদিকে জামায়াত তৃণমূল পর্যায়ের সামাজিক জীবনে নানাবিধ সমীকরণ সৃষ্টি করে সাধারণ ভোটার এবং রাজনৈতিক চাপে থাকা সাধারণ আওয়ামী সমর্থকদের আশ^স্ত করে নিজেদের দলের পক্ষে ভোটের নিশ্চয়তা সৃষ্টি মতো চ্যালেঞ্জে শতভাগ সফল হওয়ার চুড়ান্ত ফসল তুলতে সক্ষম হয়েছে ভোটের বাক্সে। 

দলীয় আন্ত:কোন্দল বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড শামীমুল হাসান অপু বলেন, ‘কমিটি ভেঙ্গে দেয়া এবং নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটা বিশৃঙ্খলা অসন্তোষ সৃষ্টি হয় এটা অস্বীকার করা অবকাশ নেই। এ সমস্যা সমাধানে সুনির্দিষ্ট ক্রুটি বিচ্যুতি তুলে ধরে একাধিকবার সংবাদ সম্মেলন, বিক্ষেভ মিছিলসহ নানা কর্মসূচী পালিত হলেও এর কোন ফলপ্রসু উদ্যোগ গৃহীত না হওয়ায় দীর্ঘ ৫ দশক ধরে বিএনপির ঘাটিখ্যাত কুষ্টিয়ায় এই ভোট বিপর্যয়। আমরা মনে করি এখান থেকে শিক্ষা নিয়েই আগামীতে সংগঠন সুসংহত করার পথ খুঁজে বের করতে হবে’। 

নাম প্রকাশ না করার শর্তে পৌর বিএনপির সাবেক কমিটির এক নেতা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এভাবে তো সংগঠন হয়না। ৫ আগষ্টের পর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফ্যাসিবাদের দোসর ট্যাগ লাগিয়ে মামলার ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে আওয়ামী সমর্থকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া এবং বালু মহলসহ নানাক্ষেত্রে দখলবাজির স্ব-শস্ত্র যুদ্ধের আতঙ্কে সাধারণ জনমনে শংকার সৃষ্টি করায় সর্বপরি দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত সাধারণ জনমনে পুঞ্জিভুত ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬এর ভোটবাক্সে’।

ভোট বিপর্যয়ের শিকার কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক/সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, ‘০৫ আগষ্ট ফ্যাসিবাদি দু:শাসনের অবসান পরবর্তীতে হঠাৎ করে বিএনপির জেলা পর্যায় হতে তৃণমূল পর্যায়ে ঢালাও ভাবে কমিটি বিলুপ্ত ঘোষনা এবং পরবর্তীতে নতুন কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের দুরদর্শিতার অভাব ছিলো। যার ফলে দলের সকল পর্যায়ের অঙ্গ সংগঠন ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের প্রতিফলন না ঘটায় সাংগঠনিক মনস্তাত্ত্বিক আন্ত:দ্বন্দ তীব্ররূপ ধারণ করে যার নিরসনে কোন উদ্যোগই কার্যকর হয়নি।

এছাড়া দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়ার সময় ‘প্রাথমিক মনোনয়ন’ এই শব্দটি জুড়ে দেয়ার ফলে জেলা পর্যায়ে মনোনয়ন প্রত্যাশী  নেতৃবৃন্দের মধ্যে মনোনয়ন কর্নফার্ম করার দৌড়ে একটা অসুস্থ্য প্রতিযোগিতার সৃষ্টি হয় যা মনোনয়ন চুড়ান্ত ঘোষনার পর এই দ্বন্দ প্রকাশ্যরূপ নেয়। শুধু কুষ্টিয়াতে নয় দেশের বিভিন্ন জেলাতেই নেতৃবৃন্দের মধ্যে এধরণের সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা দুরীকরণে কেন্দ্রিয় নেতৃবৃন্দ এবং দলের নীতি নির্ধারণ পর্যায়ের উদ্যোগে অনেক জেলাতে সমস্যার সমাধান হলেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ওই উদ্যোগ সফল হয়নি। এতে সাংগঠনিক একটা ভ্যাকুয়াম তেরীর সুযোগ নিয়ে জামায়াতে ইসলামী তাদের সংগঠনিক কার্যক্রম গুছিয়ে নিতে পেরেছে। তবে খুব শীঘ্রই আমরা জেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের নিয়ে আমাদের ভ্রলত্রুটি গুলি সনাক্ত করবো এবং কিভাবে এখান থেকে উত্তোরণের পথ বের করা যায় সেবিষয়ে সমন্বিত উদ্যোগ নেয়া হবে’।

জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দ্দার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘প্রমান হয়েছে সুশৃংখল সাংগঠনিক কার্যক্রমই পারে দলের কাজকে সুসংহত ও গতিশীল করে তুলতে। এটা জামায়াতে ইসলামীর সকল স্তরের সহযোদ্ধা সাথী ভাইবোনেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়াতে ভোট বিপ্লব ঘটিয়ে সেটার প্রমান দিয়েছে। সেকারনে দলের নেতাকর্মীদের অকুণ্ঠচিত্তে আবারও ধন্যবাদ জানায়। একই সাথে আমরা আগেও বলেছি এখনও বলছি, আমরা চাই দেশ গড়ার স্বার্থে জয়পরাজয় পরাজয়ের হর্ষবিষাদ ভুলে আসুন সকলে মিলে দেশ গড়ার অংশীজন হয়ে এগিয়ে যায়। পরাজয় তেকে হতাশ বা ক্ষুব্ধ না হয়ে বরং সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে জনমনে আলোড়ন সৃষ্টিতে মনোযোগী হই, সেই ভাবে সংগঠনিক কার্যক্রমের মাধ্যমে উত্তোরণের পথ খুঁজি’।



টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App