×

সারাদেশ

দিনাজপুর-৫ আসনে চারপ্রার্থী জামানত হারিয়েছেন

Icon

মোস্তাফিজুর রহমান বকুল পার্বতীপুর (দিনাজপুর) থেকে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

দিনাজপুর-৫ আসনে চারপ্রার্থী জামানত হারিয়েছেন

ফাইল ছবি

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে চার প্রার্থী নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। তাঁরা হলেন- জাতীয় পাটির মোঃ কাজী আব্দুল গফুর (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু (কলস) পেয়েছেন ৪ হাজার ৭০৭ ভোট,  স্বতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল (হরিণ) পেয়েছেন ২ হাজার ৯৮৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোঃ রুস্তম আলী (মোটর সাইকেল)  পেয়েছেন ৫৬২ ভোট।

ইসির জারি করা পরিপত্র অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে। এই আসনের প্রদত্ত ভোটের হিসেবে ন্যূনতম ৪২ হাজার ৩২৯ ভোট পেতে হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। তা না পাওয়ায় তাঁদের চারজনের জামানত বাজেয়াপ্ত হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন জানান,

দিনাজপুর-৫ আসনে ১৪১টি কেন্দ্রে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ ভোটারের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার প্রায় ৭২ শতাংশ (৭১.৯৩৫%)।

এ আসনে ৪ হাজার ৭০২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক (তালা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  জামাত-এনসিপি জোটের প্রার্থী ডাঃ আব্দুল আহাদ (শাপলাকলি) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট এবং বিএনপি প্রার্থী এ কে এম কামরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App