×

সারাদেশ

ফটিকছড়িতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Icon

দৌলত শওকত,ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

ফটিকছড়িতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ হৃদয় কর্মকার নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের একটি দল। ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ২টা দিকে ,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে  ২ টি বিদেশী পিস্তল,১ টি রিভলভার,১টি শর্ট গান,১টি এলজি,২ টি পিস্তল ম্যাগাজিন,১টি রিভলভার ম্যাগাজিন,৯ রাউন্ড পিস্তল এমুনিশন,১০ রাউন্ড শর্ট গান এমিনেশন, পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি এবং বিস্ফোরক প্রস্তুতির উপকরণ উদ্ধার করা হয়।

গোলাবারুদসহ  আটককৃত যুবককে রাতেই ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।  আটক যুবক সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেদারখিল গ্রামের ননাই কর্মকারের ছেলে।

বিষয়টি স্বীকার করে ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন অস্ত্রগুলো কোথায় নিয়ে যাচ্ছিল। এর পিছনে কে বা কারা  জড়িত আছে তা  জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App