×

সারাদেশ

বরিশালে ভোট জবরদস্তি, বিএনপি নেতা আটক

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

বরিশালে ভোট জবরদস্তি, বিএনপি নেতা আটক

ছবি: প্রতিনিধি

বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি কর্মী নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুলাদীর উত্তর কাজীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক নুরু মৃধা ভোটারদের কাছে জোরপূর্বক ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা সঙ্গে সঙ্গে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

অভিযোগের ভিত্তিতে ৪১ বীর ইউনিটের টহল কমান্ডার কর্পোরাল আজগরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নুরু মৃধাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে তাকে মুলাদী থানায় হস্তান্তর করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুলাদী আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. তৌফিকুল রহমান পিএসসি বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশ একযোগে কাজ করছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App