×

সারাদেশ

নাটোরে আগুন লেগে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

নাটোরে আগুন লেগে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে চারটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ি গ্রামের রান্টু আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাতের খাওয়া শেষে রান্টু আলী ও তাঁর পরিবারের লোকজন ঘুমিয়ে ছিলেন। আজ ভোর পৌনে চারটার দিকে হঠাৎ শয়নঘরে আগুন লাগে। ঘুম থেকে জেগে অন্যরা কোনো রকম বের হয়ে আসতে পারলেও রান্টু আলীর স্ত্রী আতিয়া বেগম (২৮), তাঁদের এক বছর বয়সী মেয়ে রওজা খাতুন এবং বৃদ্ধা মা মর্জিনা বেগম ঘরে আটকা পড়েন। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আতিয়া বেগম ও তাঁর মেয়ে রওজা খাতুনকে মৃত অবস্থায় এবং মর্জিনা বেগমকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে রান্টুর বাড়ির চারটি ঘর এবং পাশের একটি মুদিদোকান পুড়ে যায়। এ সময় ওই বাড়ির দুটি ছাগলও পুড়ে মরে গেছে।

দগ্ধ মর্জিনা বেগমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, খবর পাওয়ামাত্র তাঁরা রান্টু আলীর বাড়িতে যান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রথমে তাঁরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তাঁর ধারণা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App