×

সারাদেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাদশা পাইওনিয়ার কোম্পানির ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মী আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) ও বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, নিহত তিন নারী সকালে একটি ব্যাটারিচালিত টমটমে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশার ভেতরে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে তিন নারী প্রাণ হারান।

নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App