×

সারাদেশ

অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী

Icon

খোরশেদ আলম, শেরপুর থেকে

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম

অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী

ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রসা ছাত্রী। গ্রেপ্তার হয়নি ঘটনার সঙ্গে জড়িত কোনো অপরাধী। ওই মাদ্রাসা ছাত্রী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামের দিনমজুর কন্যা ও বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মাদ্রাসা ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী রাজু মিয়া ওই মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে মাঝে মধ্যেই উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী ও রাজু মিয়া চাচা ভাতিজি সম্পর্ক। রাজু মিয়া ওই মাদ্রাসা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। এ বিষয়ে মাদ্রাসা ছাত্রী রাজু মিয়াকে অপমানও করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজু মিয়া আরো উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে গত ২২ ডিসেম্বর রবিবার বিকালে ওই মাদ্রাসা ছাত্রী বাড়ির উঠানে কাজ করার সময় রাজু মিয়া তার সহযোগী মাইনুল আইজল, জাহাঙ্গীরসহ আরো কয়েক জনের সহযোগিতায় ও মাদ্রাসা ছাত্রীকে বাড়ির সামন থেকে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে ছাত্রীর পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু ১৬ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ছাত্রী। গ্রেপ্তার হয়নি ঘটনার সঙ্গে জড়িত কোনো অপরাধী। উল্টো অপরাধীরা ছাত্রীর পরিবারকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনসহ মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। ফলে ওই ছাত্রীর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অপরদিকে মেয়েকে না পেয়ে পাগল প্রায় মাদ্রাসা ছাত্রীর পরিবার। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইগাতী থানার এসআই মো. জামাল মিয়া বলেন বিষয়টি তার আগে অন্য একজনে দেখেছেন। 

পরে ওসি সাহেব বিষয়টি দেখার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App