×

সারাদেশ

সাবেক মেয়র গোলাম কিবরিয়া কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

সাবেক মেয়র গোলাম কিবরিয়া কারাগারে

গোলাম কিবরিয়া

ফুলবাড়ীয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়াকে (৫৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শাহাদাত হোসেন এ আদেশ দেন।

ময়মনসিংহ জেলায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন গোলাম কিবরিয়া। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার ময়মনসিংহের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালতের পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান বলেন, এর আগে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও তাণ্ডবের ঘটনায় গত ১৮ আগস্ট স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক বাদী হয়ে ৯৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

ওই মামলায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া এজাহারভুক্ত আসামি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App