×

সারাদেশ

নরসিংদীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

নরসিংদীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। 

শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাবেক ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও কল্পনা বেগম (৩২)। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক বলে জানা যায়।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর একসময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে অপর সমর্থক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরো তীব্র হয়। এরই জেরে দুপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও আহত হন। সর্বশেষ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা। এ ঘটনায় সে গা-ডাকা দেয়। সম্প্রতি মামলায় জামিন নিয়ে এলাকায় এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে প্রতিপক্ষ বাসেদ মেম্বার গ্রুপের সমর্থকরা বাধা দেন। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সর্বশেষ শনিবার ভোরে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষ হামলা চালালে আবিদ হাসান রুবেলের সমর্থক সাবেক মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষে জড়ান। এতে দুজন নিহত হয়েছেন। এ মুহূর্তে এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App