×

সারাদেশ

ভারতগামী ৬৩ সন্দেহজনক যাত্রীকে আটকে দিল বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

ভারতগামী ৬৩ সন্দেহজনক যাত্রীকে আটকে দিল বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

ছবি: সংগৃহীত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী সন্দেহজনক ৬৩ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ৫৪ জন ও রবিবার (ডিসেম্বর) সকালে ৯ জন যাত্রীকে সন্দেহজনক কথাবার্তা ও আচরণের জন্য আটকে দেয় পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা।  

তিনি বলেন, ভারতে গমনে ইচ্ছুক এ সব যাত্রীদের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ফেরত পাঠানো হয়েছে। তবে এ পথে ভারতে যাতায়াতকারী যাত্রীর সংখ্যাও বেশ কমে গেছে। ভারতের ভিসা না পাওয়ায় এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন। 

তিনি আরো বলেন, গত অক্টোবর মাসে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭১ জন এবং নভেম্বর মাসে তা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২০ জনে। এক মাসে কমেছে প্রায় ১৮ হাজার ৮৫১ জন যাত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App