×

সারাদেশ

কালীগঞ্জে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত, আহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৯:৩০ পিএম

কালীগঞ্জে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ছবি: প্রতিনিধি

বাসের ধাক্কায় মটর সাইকেলের এক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে অপর ২ আরোহী আহত হয়েছেন। বুধবার (২ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ভোটমারি মর্তুজা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মটর সাইকেল চালক মকছুদার জানান, তিনি, স্ত্রী ও ছেলের স্ত্রীকে নিয়ে একই মটরসাইকেলে হাতীবান্ধা আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ফিলিং স্টেশন থেকে মহাসড়কে উঠার সাথে সাথে লালমনিরহাটগামী একটি বাস পিছন দিয়ে স্বজোড়ে ধাক্কা দিলে মটর সাইকেল থেকে স্ত্রী পারুল(৪৩) ও ছেলের স্ত্রী বিপাশা(২২) ছিটকে পড়ে রায়। স্থানীয় লোকজনের সাহায়তায় স্ত্রী ও ছেলের স্ত্রীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন ‌। বাড়ী বাড়ি উপজেলার উত্তর মুসতর মদাতী গ্রামে। এ বিষয়ে কর্তবব্যরত চিকিৎসক ডাঃ তৈহিদ হাসান জানান, হাসপাতালে আসার আগেই পারুলের মৃত্যু হয়। বিপাশার বুকে আঘাত জনিত কারণে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয় । মকছুদারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্খা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App