×

সারাদেশ

মেয়ে ধর্ষণ মামলায় পিতা-মাতার যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৬:১২ পিএম

মেয়ে ধর্ষণ মামলায় পিতা-মাতার যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় মায়ের সহযোগীতায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক পাষন্ড পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় ধর্ষণে সহযোগিতা করায় ধর্ষণের শিকার কিশোরীর মাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) সকালে নারী ও নিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. আবু তাহেরের আদালতে তাদের এ সাজা দেওয়া হয়।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, খাগড়াছড়ির রামগড় উপজেলার নোয়াপাড়া এলাকায় ২০১৯ সালের ৭ জুলাই থেকে টানা দশ দিন নিজের মেয়েকে ধর্ষণের দায়ে পিতা আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ধর্ষণে সহযোগিতা করার দায়ে ধর্ষণের শিকার কিশোরীর মা মনোয়ারা বেগমকেও যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের দুইজনকেই এক লাখ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App