×

সারাদেশ

পুরোপুরি নিয়ন্ত্রণে শেবাচিম হাসপাতালের আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পিএম

পুরোপুরি নিয়ন্ত্রণে শেবাচিম হাসপাতালের আগুন

ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি স্টোর রুমে আগুন লাগে। পরে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের সামনের গাছতলায় থাকা রোগী মজিবুর রহমান বলেন, মৃত্যুকূপ থেকে বেঁচে ফিরেছি। সকাল সোয়া ৯টার দিকে দোতলা থেকে চারতলা হঠাৎ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হাজার হাজার মানুষ নিচে নামতে দৌড়াদৌড়ি শুরু করেন। আমার ছেলে রোগী, তার মুখ বেঁধে ধোয়ার মধ্য থেকে অনেক ঝুঁকি নিয়ে বেরিয়েছি। 

হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, আগুনের কারণে মালামাল পুড়লেও কোনো রোগী ক্ষতিগ্রস্ত হননি। তবে আতঙ্কে কেউ মারা গেছেন কিনা তা এখনো নিশ্চিত জানা যায়নি। 

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের অভ্যন্তরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে কিছু ধোয়া এখনো আছে। রোগীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App