×

সারাদেশ

৩৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

৩৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

ছবি: সংগৃহীত

৩৫ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম জাহাঙ্গীর আলম। তিনি পুলিশের কনস্টেবল পদে ঢাকা জেলা কোর্টে কর্মরত।

এর আগে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি দল আটক করে তাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলঙ্জায় সিএনজিতে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে সহযোগিতার অপরাধে সিএনজিচালিত অটোরিকশাচালক শামসুল আলমকেও আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App