×

সারাদেশ

জমি নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৮:৩৫ পিএম

জমি নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী সিরাজুল ইসলামসহ তার পরিবারের বিরুদ্ধে একটি পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহ সদর উপজেলার ১২ নম্বর ভাবখালী ইউনিয়নের চুরখাই গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন-আরটিভির সাংবাদিক গোলাম মোস্তফা দুঃখু মিয়ার বাবা মো. মোখলেছুর ও মা আনিছা খাতুন। অভিযুক্তরা হলেন- একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো. চাঁন মিয়া ও মো. সুরুজ আলী এবং মো. চাঁন মিয়ার ছেলে মো. জুয়েল রানা ও মো. সিরাজ আলী।

দুঃখু মিয়ার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল অভিযুক্তদের। এদিন দুপুরে তার বাবার জমির দখলের চেষ্টা করে এবং বাবা-মাকে খুন করার হুমকি দেন অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীরা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করেন। পরে তাদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মোখলেছুর বলেন, ৯ বছর আগে বাড়ির পাশে কয়েক শতাংশ জমি কিনি। ৮ বছর পর অভিযুক্তদের বড় ভাই কাদেল দাবি করেন, এই জমি তার বাবার নামে। কিন্তু আমরা যার কাছ থেকে কিনেছিলাম, তখন তারা তা দাবি করেননি। পরে এ ঘটনা নিয়ে স্থানীয়রা বৈঠক করেন। এসময় সিদ্ধান্ত হয় অভিযুক্তদের কয়েক লাখ টাকা দিয়ে জমিটা আবার দলিল করে নিতে। পরে সবার কথার মতো আমরা টাকা দিয়ে তাদের কাছ থেকে দলিল করে নেই। 

তিনি বলেন, কিছু দিন পর জমির নকল বের হলে দেখতে পাই জমির দাগ তারা ভুল করে অন্য জায়গায় দিয়েছে। আমি পড়ালেখা জানি না। আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এ ঘটনার পর স্থানীয় মোড়লরা অভিযুক্তদের আবার দলিল করে দিতে বললে দেয় না। বরং জমি দখলের চেষ্টা করে। এদিন দুপুরে জমির গাছ কেটে ফেলে। এসময় বাধা দিতে গেলে আমাকে আর আমার স্ত্রীকে খুন করে লাশ গুম করার হুমকি দেন। এসময় স্থানীয়রা সবাই ছিল।

তিনি আরো বলেন, আমার বড় ছেলে আরটিভির সাংবাদিক। সে বর্তমানে ইউরোপের দেশ চেক রিপাবলিকের মেনডেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমার ছেলে বিদেশে পড়তে যাওয়ার পর থেকে অভিযুক্তরা প্রায় আমাদের হুমকি দিয়ে থাকেন। আর বলে তোর ছেলে দেশে নাই। দেখি তোদের জায়গা আর তোদেরকে কে রক্ষা করে।

ভুক্তভোগীর ছেলে সাংবাদিক দুঃখু মিয়া বলেন, আমি দেশের বাইরে পড়ালেখা করতে আসছি। এই সুযোগে চাঁন মিয়ার ছেলে জুয়েল রানা, মো. সিরাজ আলী আমাদের কেনা জমি দখলের চেষ্টা করে। আমার বাবা-মা বাধা দিলে খুন করে লাশ গুম করার হুমকি দেন।

তিনি আরো বলেন, আমি আমার পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App