×

সারাদেশ

বাউফলে সেনাবাহিনীর মতবিনিময়

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৩:১০ পিএম

বাউফলে সেনাবাহিনীর মতবিনিময়

ছবি: ভোরের কাগজ

সরকার পরিবর্তনের পর সার্বিক বিষয় নিয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেছেন দেশের জিওসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল  মো. আব্দুল কাইয়ুম মোল্লা। মঙ্গলবার (১৩ আগস্ট) সোয়া ১১ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে ওই মতবিনিময় করা হয়। 

এসময় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. আবদুস ছালাম পিপিএম,  সেনাবাহিনীর  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,   উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী এবং সরকারি কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সমসাময়িক বিষয়ের উপর বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত  কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি মুনতাসির তাসরিফ ও সামিয়া আক্তার।

আরো পড়ুন: পুলিশের প্রভাবশালী ২৯ কর্মকর্তাকে একযোগে বদলি

মতবিনিময়ে জিওসি পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তন হওয়ায় দেশের আইন- শৃঙ্খলার অবনতি হয়েছ। পুলিশ বিভাগের কর্মবিরতির কারণে তারাও মাঠে থাকতে পারেনি। ধীরে ধীরে এখন সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ,  লুটপাট,  জমিদখল নিয়ন্ত্রণে আসছে। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং হাট-ঘাট দখল করলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। একাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। হিন্দু সম্প্রদায়ের আসন্ন জন্মাষ্টমী ও দুর্গা পূজায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App