×

সারাদেশ

সিংগাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

Icon

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০২:১৩ পিএম

সিংগাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র  করে যুবক খুন

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন (৩৫)নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার মো.আইয়ূব খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে মিরাজ (৩৪) ও তার সহযোগীরা ওই এলাকায় একটি মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসছিলো । এ নিয়ে প্রতিপক্ষ সাদ্দাম হোসেন তাদের ব্যবসার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এ ঘটনার জের ধরে  মিরাজ ও তার সহযোগীরা সাদ্দামের উপর ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে জরুরি কথা আছে বলে মিরাজ ও তার সহযোগীরা  সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে চর কানাইনগর বিশ্বাস পাড়া ব্রিজের নির্জন স্থানে নিয়ে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। এ সময় সাদ্দামের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে  উদ্ধার করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহালকারী কর্মকর্তা এসআই আব্দুল মোতালেব জানান, নিহতের মাথা ও ঘাড়সহ দেহের বিভিন্ন স্থানে পাঁচটি কোপের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত পরিবার ঘটনার মূল হোতা মিরাজসহ জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেছেন। 

এ ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্ত মিরাজের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।

আরো পড়ুন: হুমকির মুখে বাফুফে না ছাড়ার বিষয়ে যা জানালেন কাজী সালাউদ্দিন

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বলেছেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App