×

সারাদেশ

সর্বাত্মক কর্মবিরতিতে বন্ধ ছিল হাবিপ্রবির বাস চলাচল

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১০:৫৩ পিএম

সর্বাত্মক কর্মবিরতিতে বন্ধ ছিল হাবিপ্রবির বাস চলাচল

ছবি: সংগৃহীত

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে বন্ধ ছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাস চলাচল। 

১ লা জুলাই থেকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। তারই অংশ হিসেবে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়া হয় নিয়মিত বাস চলাচল। সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে এতদিন চালু ছিল বাস চলাচল এবং খোলা ছিল কেন্দ্রীয় গ্রন্থাগার। 

আরো পড়ুন: বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

এ বিষয়ে হাবিপ্রবির যন্ত্র মেরামত ও পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. খালেদ হোসেন বলেন, সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে আজকে বাস চলাচল বন্ধ ছিল। এতদিনে বাস চলাচল চালু থাকলেও আজকে বন্ধ রাখা হয়েছে। 

এখন থেকে নিয়মিত বাস চলাচল বন্ধ থাকবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বুধবার (১৭ জুলাই) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে। তবে আজকের দিনের মতো বাস চলাচল বন্ধ থাকবে। কর্মবিরতির ফলে ক্লাস, পরীক্ষা বন্ধ আছে। শিক্ষার্থীদের উপস্থিতিও নেই সেরকম। তাই বাসের প্রয়োজনীয়তা কিছুটা কম। বকিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল হয়তো বন্ধ থাকতে পারে।

অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা না হলেও বিশ্ববিদ্যালয় খোলা আছে। শিক্ষার্থীরা আরো বলেন, আমরা তো হলে, মেসে অবস্থান করছি। প্রয়োজনের তাগিদে শহরে যেতে হয় এবং শহর থেকে ক্যাম্পাসে আসতে হয়। বাস বন্ধ থাকার কারণে বাড়তি টাকা খরচ হচ্ছে এবং সময়ও বেশি লাগবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় যতদিন খোলা থাকবে, ততদিন বাস চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App