×

সারাদেশ

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১১:৪৬ এএম

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৪

ছবি : সংগৃহীত

বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে বনানীর লিচুতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কাভার্ড ভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় (৩০), সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন (৩৫), শামীম হোসেন (৪০) ও অজ্ঞাতপরিচয় এক নারী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুন্দুরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী। তিনি বলেন, সোমবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। 

তিনি আরো বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম ও হাসপাতালে জামাল মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। 

তিনি আরো জানান, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত আটজনের একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। বাকি সাতজন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App