×

সারাদেশ

মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা ছেলের লাশ উদ্ধার

Icon

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১০:৩৫ এএম

মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা ছেলের লাশ উদ্ধার

মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা ছেলের লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ তপন কুমার বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নুর উল্লাহ (৩৭) এবং তার ছেলে রুহুল আমিন (১৩)।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে পরিদর্শক তপন বলেন, ছালামত উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নাফ নদীতে নিয়মিত টানা জাল দিয়ে মাছ ধরতেন। সোমবার সকালে বাবা-ছেলে মিলে প্রতিদিনের মত মাছ ধরতে যান। এক পর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়। এসময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে গিয়ে নিখোঁজ হন।

নৌ-পুলিশের পরিদর্শক তপন বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যার পরে বাবা-ছেলে বাড়ীতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।’

তপন জানান, বুধবার বিকালে টেকনাফে নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুইজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন: দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক নদী গর্ভে বিলিন, যান চলাচল বন্ধ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App