×

সারাদেশ

শেরপুরে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০২:৩২ পিএম

শেরপুরে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি

ছবি: প্রতীকী

শেরপুরের ঝিনাইগাতীতে আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে কলেজছাত্রীর পরিবারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত ১৯ মে উপজেলার গৌরিপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, ওই গ্রামের দিনমজুর কন্যা ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীর একটি আপত্তিকর ছবি বানিয়ে একই গ্রামের ৫ যুবক কলেজ ছাত্রীর পরিবারের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে। 

ওই যুবকরা হলো- একই গ্রামের কাশেম আলীর ছেলে ইসরাফিল, খোকামিয়ার ছেলে উসমান, শহিদুল্লাহর ছেলে আলমগীর, ফারুক মিয়ার ছেলে নাইম ও বৈরাগীপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মোশারফ। 

কলেজ ছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে, উল্লেখিত যুবকরা বেশ কিছুদিন থেকে ওই কলেজ ছাত্রীর পিছু নেয়। পরে তারা কলেজছাত্রীর আপত্তিকর ছবি বানিয়ে  পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে বলে কলেজছাত্রীর পিতাকে হুমকি দেয়া হয়। ২০ মে এ ব্যাপারে কলেজছাত্রীর পিতা বাদি হয়ে ঝিনাইগাতী থানায় উল্লেখিত যুবকদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। 

রবিবার ( ২৬ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান কলেজছাত্রীর পরিবার। 

কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্তরা অভিযোগ তোলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। এর ফলে কলেজ ছাত্রীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল আলমের সঙ্গে কথা হলে তিনি এ বিষয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App