×

সারাদেশ

কুলাউড়ায় হামলা-পাল্টা হামলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আহত

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৯:২২ এএম

কুলাউড়ায় হামলা-পাল্টা হামলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আহত

ছবি: ভোরের কাগজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী একে অপরের বিরুদ্ধে হামলা- পালটা হামলার অভিযোগ তুলেছেন। এ নিয়ে শনিবার (৪ মে) মধ্যরাতে হঠাৎ কুলাউড়ায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে পুরো উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে চা শ্রমিক প্রতিনিধি রাজকুমার কালোয়ার রাজু’র চশমা প্রতীক এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের টিউবওয়েল প্রতীকের সমর্থকেরা অনেকটা মুখোমুখি অবস্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়ায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ এবং চা শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার রাজুসহ ৫ জন প্রার্থী। গত দু’দিন আগে ব্রাহ্মণবাজার এলাকায়ও এই দুই প্রার্থীর কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তাৎক্ষণিক পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়।

ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজকুমার কালোয়ার রাজু’র সমর্থকেরা অভিযোগ করেন, শনিবার (৪ মে) রাত প্রায় সাড়ে ৮টার দিকে উপজেলার রাঙ্গিছড়া বাজারে রাজু কালোয়ারের গাড়ি আটক করে তার উপর হামলা করা হয়। এ নিয়ে তিনি (রাজু কালোয়ার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় গণমাধ্যমে লাইভে এসেও অভিযোগ করেন। এর ঘণ্টা খানেক পর কুলাউড়া-রবিরবাজার সড়কের পিরের বাজার নামক স্থানে মইনুল ইসলাম সবুজের উপর হামলা করা হয়েছে বলে তিনিও গণমাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মইনুল ইসলাম সবুজের সমর্থকেরা অভিযান করে বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু কালোয়ারের লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মইনুল ইসলাম সবুজের গাড়ি আটক করে তার উপর হামাল চালিয়ে তাকে আহত করেছে। তিনি অজ্ঞান হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ অবশ্য দাবি করেছেন নির্বাচনের পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ নেই। আমরা এসব ঘটনা শুনেছি। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App